© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭ আগস্ট থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু, সূচি ও ভেন্যু ঘোষণা

শেয়ার করুন:
৭ আগস্ট থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু, সূচি ও ভেন্যু ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৮ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
ক্যারিবিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২৬-এর সূচি ও ভেন্যু ঘোষণা করা হয়েছে। আগামী ৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই আসরটি এবার রেকর্ড আটটি দেশে আয়োজিত হবে।

টুর্নামেন্টটি এবার অ্যান্টিগুয়া ও বার্বুডা, বার্বাডোজ, গায়ানা, জ্যামাইকা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, ত্রিনিদাদ ও টোবাগো এবং নতুন ভেন্যু সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসে অনুষ্ঠিত হবে। সিপিএলের প্রধান নির্বাহী পিট রাসেল জানান, নতুন অঞ্চলে খেলা সম্প্রসারণ করা লিগের দীর্ঘমেয়াদী লক্ষ্যের অংশ।

এবারের আসরটি আরও একটি কারণে বিশেষ, কারণ এবার প্রথমবারের মতো সাতটি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে। নতুন দল হিসেবে যোগ দিচ্ছে জ্যামাইকা কিংসমান। ৭ আগস্ট আর্নোস ভেলে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জ্যামাইকা কিংসমান মুখোমুখি হবে অ্যান্টিগুয়া ও বার্বুডা ফ্যালকনসের।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিন সহায়ক পিচের জন্য আলোচিত আর্নোস ভেলে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৭ আগস্ট জ্যামাইকা কিংসমান মুখোমুখি হবে অ্যান্টিগুয়া ও বার্বুডা ফ্যালকনসের। পরের পরস্পরের বিপক্ষে মাঠে নামবে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ও ত্রিনবাগো নাইট রাইডার্স। আর ৯ আগস্ট মুখোমুখি হবে অ্যান্টিগুয়া ও বার্বুডা ফ্যালকনস ও সেন্ট লুসিয়া কিংস।


টুর্নামেন্টের এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার এবং ফাইনাল অনুষ্ঠিত হবে বার্বাডোজের কেনসিংটন ওভালে। ১৬ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে এই শিরোপা লড়াই।

মন্তব্য করুন