© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পকে থামানোর প্রস্তাব আবারও বাতিল

শেয়ার করুন:
ট্রাম্পকে থামানোর প্রস্তাব আবারও বাতিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৪ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
মার্কিন সিনেটে ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের ক্ষমতা সীমিত করার চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে। বুধবার সিনেটে ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৪৭ জন সিনেটর ভোট দেন। বিপক্ষে পড়ে ৫২ ভোট। একশ’ সদস্যের সিনেটে ভোটদানে বিরত ছিলেন একজন সিনেটর।

এ নিয়ে চতুর্থবার সিনেটে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর চেষ্টা ব্যর্থ হলো। ডেমোক্র্যাটদের এই উদ্যোগের লক্ষ্য কংগ্রেসের অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরানে সামরিক অভিযান বন্ধ রাখা। আইনপ্রণেতারা জানিয়েছেন, তারা এই প্রস্তাব প্রতি সপ্তাহেই উত্থাপন করবেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর এটি ছিল প্রথম ভোট। পাকিস্তানের ইসলামাবাদে পরবর্তী আলোচনাও স্থায়ী কোনো সমাধান আনতে পারেনি। যদিও উভয় পক্ষই দ্বিতীয় দফা আলোচনায় আগ্রহ দেখিয়েছে।
যুদ্ধবিরতির আগে ট্রাম্প বারবার ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দেন। এরপর গত ৭ এপ্রিল তিনি ‘পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে’ বলে হুমকি দেন। সেটির কংগ্রেসের পক্ষ থেকে তার ক্ষমতা সীমিত করার দাবি আরও জোরালো হয়।
তবে বুধবারও ব্যর্থ হয়েছে। প্রস্তাবের সমর্থকদের দাবি, ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে যৌথভাবে যুদ্ধ শুরু করে ট্রাম্প সাংবিধানিক ক্ষমতার বাইরে গেছেন। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের, আর প্রেসিডেন্ট শুধুমাত্র তাৎক্ষণিক আত্মরক্ষার ক্ষেত্রে একতরফাভাবে সামরিক অভিযান চালাতে পারেন।

অন্যদিকে ট্রাম্প প্রশাসন যুদ্ধের পক্ষে বিভিন্ন যুক্তি দিয়েছে। তাদের দাবি, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।
ভোটের আগে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি এই সংঘাতকে ‘ভুলভাবে পরিচালিত যুদ্ধ’ বলে আখ্যা দেন। তিনি বলেন, এই যুদ্ধ প্রশাসনের ঘোষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতার অভাব রয়েছে এবং কংগ্রেসের রিপাবলিকানদের পক্ষ থেকেও যথাযথ নজরদারি করা হচ্ছে না।

তার মতে, প্রতি সপ্তাহে বিলিয়ন ডলার খরচ হচ্ছে। ইতোমধ্যে এক ডজনের বেশি মার্কিন নাগরিক নিহত হয়েছে এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়েছে—যা বৈশ্বিক অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে।
রিপাবলিকান সিনেটর জিম রিচস বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার ক্ষমতার মধ্যেই কাজ করছেন। তিনি প্রস্তাবটিকে ‘পুরোনো একই বিষয়’ বলে উড়িয়ে দেন।

এবি/টিএ

মন্তব্য করুন