© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের সহায়তাকারী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

শেয়ার করুন:
ইরানের সহায়তাকারী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১১ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
ইরানে নৌ অবরোধের আওতাভুক্ত এলাকায় সহায়তাকারী জাহাজকেও লক্ষবস্তু করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন জেনারেল ড্যান কেইন।

ওয়াশিংটনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর আলজাজিরার।

জেনারেল কেইন আরো সতর্ক করে বলেছেন, ইরানকে সহায়তাকারী জাহাজ ছাড়াও ইরানি তেল বহনকারী জাহাজগুলো যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর মধ্য অন্তর্ভুক্ত হবে।

তিনি অবরোধের কিছু নির্দেশনা তুলে ধরেন।

তিনি জানান যুক্তরাষ্ট্রের দেওয়া নৌ অবরোধ ইরানের বন্দরে যাওয়ার বা সেখান থেকে আসা সব জাহাজের জন্য প্রযোজ্য। এই অবরোধ অমান্য করলে বলপ্রয়োগ করবে যুক্তরাষ্ট্র।

মার্কিন বাহিনী দাবি করেছে ইতোমধ্যে তারা ১৩টি জাহাজকে ফিরিয়ে দিয়েছে। যেখানে কোনো মার্কিন বাহিনীকে কোনো জাহাজেই উঠতে হয়নি।নির্দেশনাতে আরো উল্লেখ করা হয়েছে অবরোধ শুধু ইরানের বন্দরের ক্ষেত্রে প্রযোজ্য, হরমুজ প্রণালির ক্ষেত্রে নয়।

জেনারেল কেইনের মতে, ১০ হাজারের বেশি নাবিক, মেরিন এবং বিমানবাহিনী অবরোধ কার্যকরে ভূমিকা রাখছে।

এমআর/টিএ  

মন্তব্য করুন