© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরাইল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প

শেয়ার করুন:
ইসরাইল-লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৯ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
লেবানন ও ইসরাইলের মাঝে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি।

পোস্টে ট্রাম্প বলেন, আমি কিছুক্ষণ আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা শেষ করেছি। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় নেতা আজ ইএসটি সময় বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এই দুই নেতা তাদের দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ রাত ৫টা (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের একটি যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।’

ট্রাম্প বলেন, ‘মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে দুই দেশ ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠকে বসেছিল। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে নির্দেশ দিয়েছি, তারা যেন ইসরাইল ও লেবাননের সঙ্গে কাজ করে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন।

পোস্টের শেষ অংশে তিনি বলেন, বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ সমাধান করা আমার জন্য সম্মানের ছিল এবং এটি হবে আমার ১০ম-তাই, চলুন, এটা সম্পন্ন করি!

লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম উল্লেখ করেননি তিনি। ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেই ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাত চলছে।

এর আগে ইসরাইলি আর্মি রেডিওকে দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা সদস্য গালিয়া গামলিয়েল বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ (১৬ এপ্রিল) লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন।

দীর্ঘ ৩৪ বছর পর বৃহস্পতিবার ইসরাইল ও লেবাননের শীর্ষ নেতারা আলোচনা করবেন-মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর ইসরাইলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরাইল ও লেবাননের মধ্যে একটু স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা করছি। প্রায় ৩৪ বছর পর এই দুই দেশের নেতারা কথা বলবেন।

এমআই/টিএ

মন্তব্য করুন