যুক্তরাষ্ট্র-ইরানকে ফের আলোচনায় আসার আহ্বান চীনের
ছবি: সংগৃহীত
০১:২৭ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে চলমান এই সংঘাত আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা এবং হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলছে।
এর আগে, ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানায় চীন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ পুনরায় চলাচলের জন্য খুলে দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বসম্মত দাবি বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।
বুধবার রাতে এক ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে তিনি বলেন, প্রণালির উপকূলীয় দেশ হিসেবে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও বৈধ অধিকার সম্মান করতে হবে, পাশাপাশি সেখানে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
সূত্র: আল-জাজিরা
টিজে/টিএ