© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যেকোনো মুহূর্তে ইরানের সঙ্গে চুক্তি, সপ্তাহান্তেই পরবর্তী বৈঠক: ট্রাম্প

শেয়ার করুন:
যেকোনো মুহূর্তে ইরানের সঙ্গে চুক্তি, সপ্তাহান্তেই পরবর্তী বৈঠক: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৫ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর 'খুব কাছাকাছি' রয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ 'প্রায় সব শর্তেই রাজি হয়েছে।'

হোয়াইট হাউসে সাংবাদিকদের দেওয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন ট্রাম্প।

এর মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো হলো: ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে এবং তা ইসলামাবাদে স্বাক্ষরিত হলে, তিনি পাকিস্তানের রাজধানীতে সফর করতে পারেন।

তিনি জানান, আগামী ২১ এপ্রিল ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে। তবে এর আগেই চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে বিধায় যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরবর্তী বৈঠক চলতি সপ্তাহান্তেই অনুষ্ঠিত হতে পারে।

এদিকে যদি শেষ পর্যন্ত ইরানের সাথে কোনো চুক্তি না হয়, তবে পুনরায় লড়াই শুরু হবে বলে সতর্ক করেন তিনি। ট্রাম্প জানান, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ বেশ ভালোভাবেই কাজ করছে।

সূত্র: আল-জাজিরা

টিজে/টিএ

মন্তব্য করুন