দাবি ডোনাল্ড ট্রাম্পের২০ বছর কোনো পারমাণবিক অস্ত্র না রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইরান
ছবি: সংগৃহীত
০২:৫৭ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
আগামী ২০ বছর নিজেদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র না রাখার প্রতিশ্রতি দিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি সাংবাদিকদের বলেছেন, “এটি খুবই ভালো যে আমরা ইরানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। আর এটি খুবই ভালো একটি চুক্তি হবে। কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এ চুক্তি এমন হবে।”
“আমাদের কাছে প্রতিশ্রুতি, খুবই শক্তিশালী প্রতিশ্রুতি রয়েছে তারা (ইরান) আগামী ২০ বছর কোনো পারমাণবিক অস্ত্র রাখবে না।”
এদিকে ট্রাম্প এমন দাবি করলেও ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। তাদের কাছে যেসব পারমাণবিক উপকরণ আছে, সেগুলো শুধুমাত্র বেসামরিক কাজের জন্য রাখা হয়েছে।
টিজে/টিএ