বোলোনিয়াকে উড়িয়ে সেমিফাইনালে অ্যাস্টন ভিলা
ছবি: সংগৃহীত
০৯:১৫ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বোলোনিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে অ্যাস্টন ভিলা। দুই লেগে মিলিয়ে ৭-১ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।
প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। গোলের দেখা পান ওয়াটকিন্স, বুয়েনদিয়া ও রজার্স। তবে ২৫ মিনিটে রজার্স পেনাল্টি মিস না করলে গোলের সংখ্যা আরও বাড়তে পারতো।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করলেও সব প্রচেষ্টা বিফলে যায় বোলোনিয়ার। উল্টো ৮৯ মিনিটে আরও একটি গোল হজম করে সফরকারীরা। আর ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিত করার আনন্দে মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা।
এসএস/এসএন