© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান আন্তোনিও গুতেরেসের

শেয়ার করুন:
যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান আন্তোনিও গুতেরেসের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৫ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরাইল ও লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে তা পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার ঘোষিত এই যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক এক বিবৃতিতে জানান, মহাসচিব এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এতে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেছেন। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়, এই সাময়িক যুদ্ধবিরতি ভবিষ্যৎ আলোচনার পথ সুগম করবে বলে আশা প্রকাশ করেছেন গুতেরেস। তিনি আরও জোর দিয়ে বলেন, “সকল পক্ষকে অবশ্যই যুদ্ধবিরতি সম্মান করতে হবে এবং আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন, সর্বদা মেনে চলতে হবে।”

এই আহ্বান শুধু ইসরাইল ও লেবাননের জন্যই নয়, বরং লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিও প্রযোজ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরআই/এসএন

মন্তব্য করুন