দিল্লিতে বিমানবন্দরের রানওয়েতে সংঘর্ষ ২ বিমানের
ছবি: সংগৃহীত
১১:০৪ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দু’টি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বিমান দুটির ডানার ক্ষতি হলেও কোনো যাত্রী বা বিমানকর্মী আহত হননি।
গতকাল (বৃহস্পতিবার) দুপুরে আকাশ এয়ার ও স্পাইসজেটের দুটি বিমানের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে স্পাইসজেটের বিমানের ডান দিকের উইংলেট এবং আকাশ এয়ারের বিমানের বাঁ দিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর দু’টি বিমানেরই উড়ানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হায়দরাবাদগামী আকাশ এয়ারের যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাদাখ থেকে ছেড়ে আসা স্পাইসজেটের বি৭৩৭-৭০০ বিমানটি অবতরণের পর টারম্যাকের দিকে এগোচ্ছিল। অপরদিকে টারম্যাক থেকে বেরিয়ে আকাশ এয়ারের বিমানটি রানওয়েতে দাঁড়িয়ে ছিল।
এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) বা গ্রাউন্ড স্টাফদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
আরআই/এসএন