© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙ্গলেন শরিফুল

শেয়ার করুন:
নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙ্গলেন শরিফুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৭ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে দেখে-শুনেই খেলছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার নিক কেলি ও হেনরি নিকোলস। কিন্তু উদ্বোধনী জুটিটা বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না টাইগার পেসার শরিফুল ইসলাম। তার করা বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেছেন বাঁহাতি ওপেনার নিক কেলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২৯ রান। এখন ১৪ রানে হেনরি নিকোলস ও ১ রানে উইল ইয়াং ব্যাট করছেন।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভার করার জন্য তাসকিনের হাতে বল তুলে দেন দলনেতা মেহেদী হাসান মিরাজ। ইনিংসের প্রথম বলেই ওয়াইড দেন তাসকিন। দুটি ওয়াইড ও একটি চারে এই ওভারে ৬ রান খরচ করেন তিনি।



পরের ওভার করতে এসে শরিফুল দেন এক রান। দুজনে পাঁচ ওভার করার পর বোলিংয়ে পরিবর্তন দেখা যায়। ষষ্ঠ ওভারে নিজেই বল হাতে তুলে নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবু মিলছিল না উইকেটের দেখা।

অবশেষে ইনিংসের সপ্তম ওভারে বাংলাদেশ দলকে প্রথম সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। তার করা বলে রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলতে গিয়েছিলেন কিউই ওপেনার নিক কেলি। কিন্তু ব্যাটের এক কোণায় লেগে সোজা স্টাম্প ভাঙে শরিফুলের করা বল। তাতেই ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরেন কেলি।

আরআই/এসএন

মন্তব্য করুন