© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তান আমাকে চায়, আমি হয়তো সেখানেও যাব: ট্রাম্প

শেয়ার করুন:
পাকিস্তান আমাকে চায়, আমি হয়তো সেখানেও যাব: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫০ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় পাকিস্তানে যেতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান বলে বিবিসি জানিয়েছে।


মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যুক্তরাষ্ট্রের এই শর্ত মেনে নিয়েছে যে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। ইরান যুক্তরাষ্ট্রের প্রায় সব শর্ত মেনে নিয়েছে।

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং গত সপ্তাহে ইসলামাবাদে দুই দেশের মধ্যে প্রথম দফা আলোচনা হয়েছে। ২১ ঘণ্টার আলোচনায় কোনো অগ্রগতি নেই। শিগগিরই দুই দেশেল আবার বসার কথা রয়েছে।

আলোচনার সময় এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেন, তিনি কি ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে পাকিস্তানে যাবেন?

জবাবে ট্রাম্প পাকিস্তানের প্রশংসা করে বলেন, আমি হয়তো যাব, হ্যাঁ। যদি ইসলামাবাদে চুক্তিটি স্বাক্ষরিত হয়, আমি হয়তো যাব। ফিল্ড মার্শাল (আসিম মুনির) চমৎকার, প্রধানমন্ত্রী (শেহবাজ শরিফ) পাকিস্তানে সত্যিই অসাধারণ । তাই আমি হয়তো যাব। তারা আমাকে চায়।
এখন পর্যন্ত ইরান বা যুক্তরাষ্ট্র–কোনো পক্ষই দ্বিতীয় দফা আলোচ

নার তারিখ ঘোষণা করেনি। তবে ট্রাম্প বলেছেন, আমার মনে হয় আমরা ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি।

তিনি দাবি করেন, ইরান ২০ বছর পর্যন্ত পারমাণবিক অস্ত্র অর্জন না করার ব্যাপারে সম্মত হয়েছে।

ট্রাম্প বলেন, ভালো লাগছে যে, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তির দিকে এগোচ্ছি, এবং এটি একটি ভালো চুক্তি হবে, যেখানে পারমাণবিক অস্ত্র থাকবে না।

ট্রাম্পের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

কেএন/এসএন

মন্তব্য করুন