© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংরক্ষণ নয়, স্পষ্ট বার্তা অমিত শাহের

শেয়ার করুন:
ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংরক্ষণ নয়, স্পষ্ট বার্তা অমিত শাহের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৩ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনো প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদে নারী সংরক্ষণ বিল, সীমানা পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আইন সংক্রান্ত সংশোধনী বিল পেশ হলে তিনি সেখানে এসব কথা বলেন। 

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আমাদের সংবিধান ধর্মের ভিত্তিতে কোনোরকমের সংরক্ষণ প্রদানের অনুমতি দেয়নি। আমি ফের সরকারের সংকল্প বলে দিচ্ছি, ধর্মের ভিত্তিতে মুসলিমদের কোনোরকম সংরক্ষণ প্রদান করা চরম সংবিধানবিরোধী। এটার প্রশ্নই ওঠে না।’

স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরে সমাজবাদী পার্টির সাংসদ তথা উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, ‘পুরো দেশ জনসংখ্যা অর্ধেকের সংরক্ষণ চায়। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে জানতে চাই যে, মুসলিম নারীরা কি সেই অর্ধেক জনসংখ্যার আওতায় পড়েন না?’ তার পালটা জবাবে অমিত শাহ বলেন, ‘(চাইলে) সমাজবাদী পার্টি সব টিকিট মুসলিম নারীদের দিয়ে দিক। আমাদের কোনো আপত্তি নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অখিলেশজি প্রশ্ন তুলেছেন কেন আদমশুমারি হচ্ছে না। আমি উল্লেখ করতে চাই যে, আদমশুমারির কাজ শুরু হয়েছে। দ্বিতীয়ত, তারা বলেছিল যে আমরা জাতপাতের আদমশুমারি দাবি করব। সরকার একটি জাতিগত আদমশুমারি করার সিদ্ধান্ত নিয়েছে এবং আদমশুমারি করা হচ্ছে।’

এসএস/এসএন

মন্তব্য করুন