যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক নিয়ে কী বলছে পাকিস্তান?
ছবি: সংগৃহীত
০২:৪২ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের মধ্যে পরমাণু ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।
আন্দ্রাবি বলেন, ‘আমরা তেহরান এবং আলোচনায় জড়িত পক্ষগুলোর অবস্থান নিয়ে কোনো মন্তব্য করব না। আলোচনার তথ্য গোপন রাখা আমাদের জন্য অপরিহার্য।’
আন্দ্রারি আরো বলেন, ‘দ্বিতীয় দফা আলোচনায় কারা অংশ নেবেন, প্রতিনিধিদল কত বড় হবে- এই সিদ্ধান্ত তারাই নেবে। আলোচনার সময়সূচি যখনই নির্ধারিত হবে, আমরা তা ঘোষণা করব।’ এক মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ২২ এপ্রিল শেষ হতে চলেছে।
সূত্র: ডন
আরআই/এসএন