© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে ৪৯ দিন ধরে বন্ধ ইন্টারনেট

শেয়ার করুন:
ইরানে ৪৯ দিন ধরে বন্ধ ইন্টারনেট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৫ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
ইরানে চলমান দেশব্যাপী ইন্টারনেট বন্ধের ঘটনা ৪৯ দিনে পৌঁছেছে। দেশটিতে সংযোগ স্বাভাবিক অবস্থার মাত্র প্রায় ২ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস।

শুক্রবার ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে সংস্থাটির তথ্যের বরাতে বলা হয়, এই দীর্ঘমেয়াদি ব্ল্যাকআউট প্রায় ১,১৫২ ঘণ্টা ধরে চলছে। কিছু ব্যবহারকারী সীমিত আকারে নির্দিষ্ট কিছু সেবা যেমন- গুগল সার্চের হোমপেজ অ্যাক্সেস করতে পারলেও অধিকাংশ ক্ষেত্রেই ইন্টারনেট কার্যত অচল অবস্থায় রয়েছে।

ইরান বর্তমানে ইতিহাসের দীর্ঘতম জাতীয় পর্যায়ের ইন্টারনেট বন্ধগুলোর একটি পরিস্থিতির মুখোমুখি। সাম্প্রতিক সংঘাত ও অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে সংযোগ স্বাভাবিকের খুবই ক্ষুদ্র অংশে সীমাবদ্ধ হয়ে পড়েছে।

এর আগে বিভিন্ন পর্যায়ে সংযোগ ১ থেকে ৪ শতাংশের মধ্যে ওঠানামা করেছে বলেও জানা গেছে, যা দেশটির তথ্যপ্রবাহ ও যোগাযোগ ব্যবস্থাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষ আন্তর্জাতিক যোগাযোগ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশটির নাগরিকদের মানবাধিকার ও তথ্যপ্রাপ্তির স্বাধীনতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিষয়টির সমালোচনা করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

কেএন/এসএন

মন্তব্য করুন