© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ালেন জোকোভিচ

শেয়ার করুন:
মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ালেন জোকোভিচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৩ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
সাবেক তিনবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ মাদ্রিদ ওপেন থেকে সরে দাঁড়ালেন। আগামী সপ্তাহ থেকে এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। কিন্তু কাঁধের চোট থেকে সেরে ওঠার জন্য সেই সময়টা যথেষ্ট নয় সার্ব তারকার জন্য।

সাবেক নাম্বার ওয়ান ও ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ঠিক এক মাস আগে ইন্ডিয়ান ওয়েলস চতুর্থ রাউন্ডে জ্যাক ড্র্যাপারের কাছে হারের পর আর কোর্টে নামেননি।

শুক্রবার ইনস্টাগ্রাম পোস্টে ৩৮ বছর বয়সী সার্বিয়ান বললেনম, ‘মাদ্রিদ, দুর্ভাগ্যবশত আমি এই বছরে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না। শিগগিরই ফেরার জন্য আমার সুস্থতার লড়াই চালিয়ে যাচ্ছি। শিগগিরই দেখা হবে।’



ফেব্রুয়ারিতে কার্লোস আলকারাজের কাছে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল হারের পর বর্তমান চার নম্বর র‌্যাংকিংধারী আভাস দিয়েছিলেন, অবসর সন্নিকটে। ক্লান্তির কারণে ওই মাসের শেষ দিকে দোহা ওপেন থেকে সরে দাঁড়ান তিনি। পরে ইন্ডিয়ান ওয়েলসে খেললেও মায়ামি ও মন্টে কার্লোর ইভেন্ট থেকে সরে দাঁড়ান কাঁধের চোটের কারণে।

এই বছর মাত্র দুটি টুর্নামেন্ট খেলেছেন জোকোভিচ। এক মাসের মধ্যে প্যারিসে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন। এমন সময়ে কোর্টে প্রস্তুতি না নিতে পারা হবে জোকোভিচের জন্য বড় ধাক্কা।

এমআই/টিএ

মন্তব্য করুন