© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একমাসের আয় দিয়ে ৪৭ মাস খরচ চালাবে ফিফা : ইনফান্তিনো

শেয়ার করুন:
একমাসের আয় দিয়ে ৪৭ মাস খরচ চালাবে ফিফা : ইনফান্তিনো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৫ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
আসন্ন বিশ্বকাপের আকাশ ছোঁয়া টিকিটের দাম নিয়ে আবারো সাফাই গাইলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে বিশ্বকাপের ২৩তম আসর। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া একাধিক দেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সঙ্গে টিকিটের আকাশ ছোঁয়া মূল্যের কারণে ভক্ত-সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েছে ফিফা। কেউ কেউ একে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়েছেন। কিন্তু এনিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই ইনফান্তিনোর।বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান নতুন বক্তব্যে জানালেন, এই পদক্ষেপটি আর্থিকভাবে অপরিহার্য।

আসন্ন ফুটবল বিশ্বকাপে তিন ক্যাটাগরির টিকিটমূল্য প্রকাশ করে আগে থেকেই সমালোচিত ফিফা। কারণ ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতিতে একই ভেন্যুতে অনুষ্ঠিত হলেও একেক ম্যাচের টিকিট একেক দামে কিনতে হবে। এমনিতে টিকিট কিনতে হবে উচ্চমূল্যে, ডায়নামিক প্রাইসিংয়ের কারণে ক্ষেত্রবিশেষে সেটি আরও ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। এবার গ্যালারির সামনে সারিতে বসে খেলা দেখতে নতুন মূল্য প্রকাশ করেছে ফিফা। আসনপ্রতি দর্শকদের গুনতে হবে ৪১০৫ ডলার বা ৫ লাখ টাকারও বেশি।



তীব্র সমালোচনা সত্ত্বেও বর্তমান মূল্য কাঠামোতে অটল থাকার কারণ স্পষ্ট করলেন ফিফা প্রধান। তিনি যুক্তি দিয়েছেন যে, ৩৯ দিন ধরে চজলতীব্র সমালোচনা সত্ত্বেও নিয়ন্ত্রক সংস্থাটি কেন বর্তমান মূল্য কাঠামোতে অটল রয়েছে, তা স্পষ্ট করতে এগিয়ে এসেছেন ফিফা প্রধান। তিনি যুক্তি দিয়েছেন যে, ৩৯ দিন ধরে চলা এই টুর্নামেন্ট থেকে অর্জিত আয় দিয়েই দুটি আসরের মধ্যবর্তী সময়ে বিশ্বব্যাপী কার্যক্রম টিকিয়ে রাখে ফিফা।

ফরাসি গণমাধ্যম লে’কিপ-কে ইনফান্তিনো বলেছেন, ‘ফিফার জন্য প্রধান ও এখন পর্যন্ত একমাত্র আয়ের উৎস হলো বিশ্বকাপ। বাকি ৪৭ মাসের জন্য, পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত আমরা এই অর্থ খরচ করে থাকি।’

শুধু টিকিট নয়, যাতায়াত ও অন্যান্য খরচও ভক্তদের জন্য বড় চাপ হয়ে দাঁড়াতে পারে। এমনকি যুক্তরাষ্ট্রের কিছু স্টেডিয়ামে পার্কিং খরচই টিকিটের চেয়েও বেশি। আবার গণপরিবহনে নির্ধারিত ভাড়া বাড়ছে কয়েক গুণ।

এমআই/টিএ

মন্তব্য করুন