© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জানা গেল ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে কে

শেয়ার করুন:
জানা গেল ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে কে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৯ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধে এক অভাবনীয় কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। আর এই শান্তি প্রক্রিয়ার নেপথ্যের মূল কারিগর হিসেবে দেখা হচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই চমকপ্রদ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ফিল্ড মার্শাল মুনির সেই বিরল ব্যক্তিত্বদের একজন, যিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইরান-উভয় পক্ষের শীর্ষ নেতৃত্বের সঙ্গে টেলিফোনে কথা বলতে সক্ষম হয়েছেন।

একজন বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে তিনি দুই চিরশত্রু দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদান করছেন।

সংশ্লিষ্ট মহলের মতে, এই আলোচনার পুরো প্রক্রিয়াটি ইসলামাবাদের সংসদ ভবন থেকে নয়, বরং রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি এই প্রক্রিয়ায় সেনাপ্রধানের ভূমিকার প্রশংসা করে জানিয়েছেন, ফিল্ড মার্শাল মুনিরই এই শান্তি উদ্যোগের মূল চালিকাশক্তি। আসিম মুনির না থাকলে এই আলোচনা কার্যকর হতো না বলে তিনি মনে করেন।

তার মতে, ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই মুনিরের ওপর আস্থা রাখছে, যেখানে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারি মন্ত্রীরা কেবল সহযোগী হিসেবে কাজ করছেন। মূলত সামরিক বাহিনীর এই প্রভাবশালী অবস্থানের কারণেই পাকিস্তান বর্তমান ভূ-রাজনীতিতে এক শক্তিশালী মধ্যস্থতাকারী হিসেবে নিজের জায়গা করে নিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

এমআই/টিএ

মন্তব্য করুন