যুদ্ধে ইরানের পক্ষে কভারেজ দেওয়ায় মার্কিন গণমাধ্যমের ওপর ফের ক্ষোভ প্রকাশ ট্রাম্পের
ছবি: সংগৃহীত
১০:১৯ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের ওপর ফের ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, কিছু সংবাদমাধ্যম ইরানকে ঘিরে তার নীতিকে নেতিবাচকভাবে উল্লেখ করে খবর প্রচার করছে।
ট্রাম্প লিখেছেন, 'ফেইলিং নিউইয়র্ক টাইমস, ফেক নিউজ সিএনএনসহ অন্যান্যরা কী করবে তা বুঝতে পারছে না। তারা ইরান ইস্যুতে আমাকে নিয়ে সমালোচনা করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে, কিন্তু কোনো কারণ খুঁজে পাচ্ছে না।' তিনি আরও বলেন, নির্দিষ্ট সময়ে তার কাজের স্বীকৃতি দিয়ে 'ভালো কাজ হয়েছে, মি. প্রেসিডেন্ট' বলা উচিত, এতে সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ফিরে আসতে পারে বলে ট্রাম্পের বিশ্বাস।
এবি/টিএ
এবি/টিএ