© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নৌ অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের

শেয়ার করুন:
নৌ অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৭ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
যুক্তরাষ্ট্র যদি তাদের চলমান নৌ অবরোধ অব্যাহত রাখে, তবে ইরান এটিকে লেবাননের যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেবে। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস-এর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য একটি সূত্রের বরাত দিয়ে ফারস জানিয়েছে যে, প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি লেবাননে যুদ্ধবিরতি এবং নির্দিষ্ট কিছু শর্ত বাস্তবায়নের ওপর নির্ভর করছে।

ওই সূত্রটি আরও জানায়, এই প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোকে অবশ্যই ইরানের নির্ধারিত পথ দিয়ে চলাচল করতে হবে এবং ইরানি বাহিনীর সাথে সমন্বয় করে চলতে হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার আরব সাগরে মার্কিন অবরোধ অভিযান পরিচালনা করতে দেখা যায় ইউএসএস আব্রাহাম লিংকনকে। এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, হরমুজ প্রণালি "সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে, তবে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ বহাল থাকবে।
সূত্র: সিএনএন

এমআই/টিএ

মন্তব্য করুন