পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের সূচি প্রকাশ
ছবি: সংগৃহীত
১১:৪৯ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলছে বাংলাদেশ দল। ২ মে শেষ হবে এই সিরিজ। এরপরেও অবশ্য বিশ্রাম পাচ্ছেন না ক্রিকেটাররা। কেননা পাকিস্তানের বিপক্ষে রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর সেই সিরিজ খেলতে পাকিস্তান দল ৩ মে ঢাকায় পৌঁছাবে।
সিরিজের প্রথম টেস্ট ৮ মে ঢাকার শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

এদিকে জুনে অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে, যেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন থেকে।
গত মার্চে বাংলাদেশে এসেছিল পাকিস্তান। তিনটি ওয়ানডের সিরিজ খেলে ২-১ ব্যবধানে হেরেছিল তারা। সবশেষ বাংলাদেশের মাটিতে পাকিস্তান টেস্ট খেলেছিল ২০২১ সালের নভেম্বরে। ওইবার মুমিনুল হকের দলকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছিল বাবর আজমের পাকিস্তান।
এমআর/টিএ