© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৪

শেয়ার করুন:
লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২৯৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৮ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ২৯৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২ মার্চ হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা এই পর্যায়ে পৌঁছেছে। এ ছাড়া এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৭ হাজার ৫৪৪ জন আহত হয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরে লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা ও সামরিক অভিযান জোরদার করেছে ইসরাইলি বাহিনী। এতে সাধারণ মানুষের পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। নিহতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট এলাকায় এখনো উদ্ধার তৎপরতা ও চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।

সূত্র : আল-জাজিরা

এমআর/টিএ  

মন্তব্য করুন