© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ট্রাম্পের বিশেষ বার্তা

শেয়ার করুন:
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ট্রাম্পের বিশেষ বার্তা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৭ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে আসন্ন বৈঠক নিয়ে বড় ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প এই বৈঠককে ‘বিশেষ’ এবং ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন।

তিনি বিশ্বাস করেন, এই আলোচনা থেকে দুই দেশের জন্য বড় ধরনের সাফল্য অর্জন করা সম্ভব।

অন্য এক পোস্টে ট্রাম্প দাবি করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে যাওয়ার প্রক্রিয়ায় চীনের প্রেসিডেন্ট শি চিন পিং ‘খুবই খুশি’ হয়েছেন।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝে এবং রুশ তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ এক মাস বাড়ানোর ঠিক পরপরই ট্রাম্পের এমন ইতিবাচক মন্তব্য বিশ্ব রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে। (সূত্র: দ্য গার্ডিয়ান)

টিজে/টিএ 


মন্তব্য করুন