© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনায় এখনো সম্মতি দেয়নি ইরান: তাসনিম নিউজ এজেন্সি

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনায় এখনো সম্মতি দেয়নি ইরান: তাসনিম নিউজ এজেন্সি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৩ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
ওয়াশিংটনের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় তেহরান এখনো সম্মতি দেয়নি বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

শনিবার (১৮ এপ্রিল) সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেওয়ায় এবং আলোচনায় ওয়াশিংটনের অতিরিক্ত শর্তের কারণে তেহরান এখনো পরবর্তী দফা আলোচনায় রাজি হয়নি।

ইরান স্পষ্টভাবে জানিয়েছে, আলোচনায় যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি থেকে সরে আসা-ই সংলাপ চালিয়ে যাওয়ার মৌলিক শর্ত। অন্যথায় দীর্ঘ ও ফলহীন আলোচনায় সময় নষ্ট করতে আগ্রহী নয় দেশটি।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের এই অবস্থান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন