হরমুজে ট্যাংকার লক্ষ্য করে গানবোট থেকে গুলি ছুঁড়েছে ইরান: বিবিসি
ছবি: সংগৃহীত
০৫:৫৯ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করায় একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুইটি ইরানি গানবোট।
সংস্থাটি বলছে, হামলার সুনির্দিষ্ট স্থান ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় এখনো ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ 'উন্মুক্ত থাকবে না'।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালি খোলা থাকবে নাকি বন্ধ এবং এর নিয়মকানুন কেমন হবে, তা 'যুদ্ধের ময়দানেই নির্ধারিত হবে, কোনো সোশ্যাল মিডিয়ার পোস্টে নয়'। তিনি এক্সে লেখেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচল 'নির্ধারিত রুট' অনুযায়ী এবং 'আরআরজিসির অনুমোদন' সাপেক্ষে পরিচালিত হবে।
ইউটি/টিএ