ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কড়া বার্তা
ছবি: সংগৃহীত
০৬:০২ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নামে নতুন একটি লিখিত বার্তা প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম। ওই বার্তাটি ‘আর্মি ডে’ উপলক্ষে প্রচার করা হয়েছে।
বার্তাটিতে সাম্প্রতিক সময়ে ইরানি কর্মকর্তাদের আলোচনায় থাকা দুটি গুরুত্বপূর্ণ বিষয়- ‘হরমুজ প্রণালী’ এবং ‘ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা’ সম্পর্কে সরাসরি কিছু বলা হয়নি।
তবে বার্তার একাংশে ‘শত্রুদের’ উদ্দেশে কঠোর বার্তা দিয়ে বলা হয়েছে, ইরানের নৌবাহিনী শত্রুদের ‘নতুন পরাজয়ের তিক্ত স্বাদ’ দিতে প্রস্তুত। তবে এ বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
আগের মতোই, এটি ছিল মোজতবা খামেনির একটি লিখিত বার্তা। চলতি বছরের মার্চের শুরুর দিকে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।
সোর্স: বিবিসি
আরআই/টিকে