© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এখনও নির্ধারিত হয়নি ইরানের নিহত সর্বোচ্চ নেতা খামেনির দাফনের স্থান

শেয়ার করুন:
এখনও নির্ধারিত হয়নি ইরানের নিহত সর্বোচ্চ নেতা খামেনির দাফনের স্থান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৮ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের স্থান এখনও চূড়ান্ত হয়নি। দেশটির ধর্মীয় প্রতিষ্ঠান আস্তান কুদস রাজাভির বিবৃতিতে এটি জানানো হয়। খবর ইরান ইন্টারন্যাশনালের।

শনিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে অবস্থিত ইমাম রেজা পবিত্র মাজার এলাকায় কোথায় তাকে সমাহিত করা হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রায় দেড় মাস আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বিমান হামলায় নিহত হন খামেনি। তবে এতদিন পরও তার মরদেহ দাফন না হওয়া এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অগ্রগতি না থাকায় বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।

এ পরিস্থিতিতে দাফনের স্থান ও সময় নির্ধারণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরআই/টিকে

মন্তব্য করুন