হরমুজ প্রণালিতে অর্থ পরিশোধকারী জাহাজকে অগ্রাধিকার দেবে ইরান
ছবি: সংগৃহীত
০১:১৮ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত ফি পরিশোধকারী জাহাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা সিএনএনকে বলেন, সীমিতসংখ্যক জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হবে। তাই নতুন হরমুজ প্রণালি প্রটোকলে দ্রুত সাড়া দেওয়া এবং নিরাপত্তা ও সুরক্ষা সেবার খরচ পরিশোধকারী জাহাজগুলোকে আগে সুযোগ দেওয়া হবে।
তিনি আরও জানান, যে সব জাহাজ নির্ধারিত অর্থ পরিশোধ করবে না, তাদের চলাচল পরে বিবেচনা করা হবে।
গত শুক্রবার প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিলেও শনিবার আবারও কিছু বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের অবরোধ এবং যুদ্ধবিরতির ‘পুনঃপুন লঙ্ঘন’-এর কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবি/টিএ