যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে নিহত বেড়ে ৩৪৬৮
ছবি: সংগৃহীত
০৩:৪৯ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় অন্তত ৩ হাজার ৪৬৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংস্থা ফাউন্ডেশন অব মার্টিয়ার্স অ্যান্ড ভেটেরান্স অ্যাফেয়ার্স। খবর আলজাজিরার।
ইরানের বার্তা সংস্থা আইএসএনএ এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটির প্রধান আহমাদ মুসাভির বরাতে এই নিহতের সংখ্যা জানানো হয়।
এর আগে, গত ১২ এপ্রিল ইরানের লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের প্রধান এক প্রতিবেদনে জানিয়েছিলেন, যুদ্ধ শুরুর পর থেকে দেশে ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলা চালায় ইরানে, পরবর্তীতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে ইরান। ৪০ দিনের যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্ততায় দুই সপ্তাহের একটি যুক্তবিরতি চুক্তি রয়েছে এখন দুই পক্ষ। তবে এখনো উত্তেজনা চলমান রয়েছে।
একদিকে যুক্তরাষ্ট্র ইরানের নৌ বন্দরগুলোতে অবরোধ দিয়ে রেখেছে। অন্যদিকে ইরান জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ।
এমআর/টিএ