© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউনিফিলে হামলার নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব

শেয়ার করুন:
ইউনিফিলে হামলার নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৯ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল)-এর ওপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ওই হামলায় এক ফরাসি শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গুতেরেস বলেন, নিহত শান্তিরক্ষীর পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি তিনি গভীর সমবেদনা জানাচ্ছেন। একই সঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি।

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবাননে দায়িত্ব পালনরত শান্তিরক্ষীদের প্রাণহানির ঘটনায় এটি তৃতীয় হামলা।

জাতিসংঘ মহাসচিব বলেন, এই ধরনের হামলা অবশ্যই বন্ধ হতে হবে। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধবিরতি ও সংঘাত বন্ধের চুক্তি মেনে চলার আহ্বান জানান।

সূত্র: আল জাজিরা

এমআর/টিএ  

মন্তব্য করুন