© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

শেয়ার করুন:
৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৯ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় রবিবার (১৯ এপ্রিল) ভোরে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূতে হয়েছে। জার্মানির জিএফজেড ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে। আনাদোলুর খবর। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে আঘাত হানে। এটি স্থানীয় সময় ভোর ৩টা ৬ মিনিটে অনুভূত হয়।


কম্পনটির উপকেন্দ্র ছিলো ১.২৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৭.২১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানি বা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এসএস/টিকে

মন্তব্য করুন