© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লেজেন্ডস অব রূপগঞ্জে যোগ দিলেন লিটন-মিরাজ

শেয়ার করুন:
লেজেন্ডস অব রূপগঞ্জে যোগ দিলেন লিটন-মিরাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৪ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
দল গঠন নিয়ে শুরুতে খানিক অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত তারকার কমতি রাখল না লেজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের দ্বিতীয় ও শেষ দিন দলটির সঙ্গে চুক্তি সাক্ষর করলেন জাতীয় দলের সাদা বলের দুই অধিনায়ক লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ।


মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) কার্যালয়ে রোববার দুপুরে জাতীয় দলের অনুশীলন শেষে একসঙ্গে গিয়ে দলবদলের কাগজে সাক্ষর করেন লিটন ও মিরাজ।



গত মৌসুমের প্রিমিয়ার লিগে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ছিলেন মিরাজ। আর শেষ দিকে গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে নাম লিখিয়েছিলেন লিটন। এবারই প্রথম রূপগঞ্জের জার্সিতে খেলবেন তারা দুজন।

দলটিতে নাম লেখানো ক্রিকেটারদের তালিকায় আছেন সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, ইরফান শুক্কুর, হাবিবুর রহমান সোহান, শরিফুল ইসলামদের মতো ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিতরা।

এর বাইরে আশিকুর রহমান শিবলি, সামিউন বশির রাতুল, স্বাধীন ইসলামের মতো তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদেরও নিয়েছে রূপগঞ্জ। 

টিজে/টিএ

মন্তব্য করুন