© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের পারমাণবিক শক্তি নিয়ে কথা বলার ট্রাম্প কে?: পেজেশকিয়ান

শেয়ার করুন:
ইরানের পারমাণবিক শক্তি নিয়ে কথা বলার ট্রাম্প কে?: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০২ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ রোববার (১৯ এপ্রিল) এক বক্তব্যে তিনি ট্রাম্পের ভূমিকার কঠোর সমালোচনা করে প্রশ্ন তোলেন, ইরানকে তার পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার অধিকার ট্রাম্পকে কে দিয়েছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, 'ট্রাম্প বলছেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না। কিন্তু কোন অপরাধের কারণে ইরান এই অধিকার থেকে বঞ্চিত হবে, সেটি তিনি স্পষ্ট করছেন না।' তিনি আরও দাবি করেন, ইরানকে কেন পারমাণবিক কার্যক্রম চালাতে দেওয়া হবে না, সেটির কোনো যৌক্তিক বা সঠিক কারণ ট্রাম্প উপস্থাপন করতে পারছেন না।

বক্তব্যে ইরানের প্রতিরক্ষা নীতির ওপর গুরুত্বারোপ করে পেজেশকিয়ান বলেন, ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী কেবল আত্মরক্ষা করছে। তিনি দৃঢ়ভাবে জানান যে, ইরান কখনো কোনো দেশে আগে হামলা করেনি এবং ভবিষ্যতেও করবে না। তবে ইরান বারবার হামলার শিকার হওয়ায় আন্তর্জাতিক আইন মেনে নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

সূত্র: আলজাজিরা

টিজে/টিএ

মন্তব্য করুন