© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সড়কের পাশে দাঁড়িয়ে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেলেন মোদি

শেয়ার করুন:
সড়কের পাশে দাঁড়িয়ে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেলেন মোদি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২২ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
প্রথম দফা নির্বাচনের আগে শেষ রোববারের প্রচার। ছুটির দিনে প্রচারে বেরিয়ে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে অন্য মেজাজে ধরা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রচারের ফাঁকেই রাস্তার পাশের একটি দোকান থেকে ঝালমুড়ি কিনে খেলেন প্রধানমন্ত্রী মোদি। প্রধানমন্ত্রীকে মুড়ি খেতে দেখতে জমে যায় প্রবল ভিড়৷ নিজে খাওয়ার পাশাপাশি ভিড়ের জনতার সঙ্গে সেই মুড়ি ভাগ করে খান প্রধানমন্ত্রী। মুড়ি খাওয়া শেষ করে দোকানদারকে মুড়ির দাম হিসাবে ১০ রুপি দিয়েছেন প্রধানমন্ত্রী৷

সভামঞ্চ থেকে হেলিকপ্টারে ওঠার আগে হঠাৎই তিনি রাস্তার দিকে এগোন। সেখানে রাজকলেজ মোড়ের ‘স্বপনলালের স্পেশ্যাল মুড়ি’র দোকানে সবাইকে চমকে দিয়ে ঢুকে পড়েন প্রধানমন্ত্রী। দোকানের মালিক বিক্রম সাউ, যিনি এলাকায় ‘বিহারীবাবু’ নামেই পরিচিত, এখনও সেই আকস্মিকতার রেশ কাটিয়ে উঠতে পারছেন না।

স্বভাবসিদ্ধ আচরণের অনেকটাই ব্যতিক্রম ভাবেই বিরল এই জনসংযোগ প্রধানমন্ত্রী মোদির। রবিবার প্রচারের ফাঁকে প্রধানমন্ত্রীর এমন আচরণে অবাক হয়েছেন স্থানীয় মানুষ থেকে দলীয় কর্মীরাও।

এদিন ঝাড়গ্রাম থেকে তৃণমূলকে একধিক বিষয়ে তোপ দাগলেন মোদি৷ তিনি বলেন, ‘এখানে বিদুৎ চলে গেলে একবার সেটা আর ফিরে আসে না কিন্তু বিদ্যুৎ বিল চলে আসে। তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট এর জন্য বাংলার সব নষ্ট হয়েছে। তাই মোদি সংকল্প নিয়েছে এখানে কোনো লুটেরা, আপনাদের অন্ধকারে রাখা কাওকে ছাড়া হবে না। খুঁজে খুঁজে এই লুটেরাদের হিসেব নেয়া হবে৷’

মোদি আরও বলেন, ‘তৃণমূল কংগ্রেসের সবার অন্যায়ের সাজা হবে এটা মোদির গ্যারান্টি। তৃণমূল কংগ্রেসের মন্ত্রী বা সন্ত্রী যেই হোক যে লুঠের সঙ্গে যুক্ত থাকবে তাদের হিসেব হবে সকলের।

মোদি আপনাদের বিল জিরো করে দেবে। মোদি বিদ্যুৎ বিল শুন্য করার প্রকল্প চালু করেছে যার নাম মুক্ত বিজলি যোজনা। যার মাধ্যমে এক পরিবারে ৮০ হাজার টাকা পর্যন্ত দেয়া হবে যাতে আপনারা নিজেদের ঘরে সোলার প্যানেল লাগাতে পারেন নিজেরাই তৈরি করতে পারেন বিদ্যুৎ। কিন্তু এখানকার মানুষের দুর্ভাগ্য এই তৃণমূল কংগ্রেস সরকার এই প্রকল্পকেও বাংলায় চালু করতে দেয়নি। উড়িষ্যাতে ৭০০০ পরিবার বিদ্যুৎ এর প্রকল্পের সুবিধা পেয়েছে।’

এসএন 

মন্তব্য করুন