© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আলোচনায় যোগ দেওয়া নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইরান

শেয়ার করুন:
আলোচনায় যোগ দেওয়া নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪১ পিএম | ১৯ এপ্রিল, ২০২৬
তিন ঘণ্টারও বেশি সময় আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ সপ্তাহে আবারো শান্তি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পাকিস্তানে যাচ্ছেন।

তবে এখন পর্যন্ত কোনো ইরানি কর্মকর্তা নিশ্চিত করেননি যে, ইরান নতুন এই দফার আলোচনায় অংশ নেবে কি-না। এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ দুটি সংবাদমাধ্যম আলোচনায় ইরানের অংশগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন অবরোধ বহাল থাকলে ইরানি প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবে না- এমন অবস্থান তারা জোর দিয়ে তুলে ধরেছে। অন্যদিকে ফার্স নিউজ এজেন্সি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইরান এখনো সিদ্ধান্ত নেয়নি তারা পরবর্তী দফায় অংশ নেবে কি-না। তবে সামগ্রিক পরিস্থিতিকে তারা ‘ইতিবাচক নয়’ বলে উল্লেখ করেছে।

তবে এর মানে এই নয় যে, ইরান আলোচনায় অংশ নেবে না। বিষয়টি পরিষ্কার করতে এখনো কোনো দায়িত্বশীল ইরানি কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।

আইকে/টিএ

মন্তব্য করুন