আর্সেনালের বিপক্ষে নাটকীয় জয় ম্যানসিটির
ছবি: সংগৃহীত
১২:১৮ এএম | ২০ এপ্রিল, ২০২৬
ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে এগিয়ে দিলেন আর্লিং হালান্ড।
রবিবার ম্যাচের শুরুতে রায়ান শেরকির গোলে সিটি এগিয়ে গেলেও গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার এক মারাত্মক ভুলে কয়েক মিনিট পরেই সমতায় ফেরে আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধে হালান্ড সিটির হয়ে জয়সূচক গোলটি করে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন।

সাম্প্রতিক কিছু হোঁচটের পর আর্সেনালের শিরোপা জেতার লড়াইয়ে আসল পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল এই ম্যাচটিকে। কিন্তু মিকেল আর্তেতার দল আবারও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলো। লিগে আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি থাকতে সিটির সাথে তাদের ব্যবধান এখন অনেকটাই কমে এসেছে।
আরআই/টিএ