© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ প্রণালিতে ইরানি পতাকাবাহী জাহাজ আটকের দাবি ট্রাম্পের

শেয়ার করুন:
হরমুজ প্রণালিতে ইরানি পতাকাবাহী জাহাজ আটকের দাবি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪০ এএম | ২০ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালিতে একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, অবরোধ ভেঙে প্রবেশের চেষ্টা করা একটি জাহাজকে হেফাজতে নিয়েছে মার্কিন নৌবাহিনীর সদস্যরা।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স ওমান উপসাগরে ‘তুসকা’ জাহাজটিকে আটক করে এবং তাদের থামার জন্য নির্দেশ দেয়। তবে জাহাজটি সতর্কবার্তা অমান্য করলে নৌবাহিনী সেটিকে অচল করে দেয়।

তিনি আরও দাবি করেন, বর্তমানে জাহাজটি মার্কিন মেরিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এতে অবৈধ কার্যকলাপের অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায়ও জাহাজটি ছিল বলে উল্লেখ করেন তিনি।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরান- এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

এসকে/টিএ

মন্তব্য করুন