© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭৮৩ দিন পর সেঞ্চুরি, কোহলিকে ছুলেন বাবর!

শেয়ার করুন:
৭৮৩ দিন পর সেঞ্চুরি, কোহলিকে ছুলেন বাবর!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৯ এএম | ২০ এপ্রিল, ২০২৬
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে উড়িয়ে দিয়েছে পেশোয়ার জালমি। বাবর আজমের অনবদ্য সেঞ্চুরির সুবাদে ১১৮ রানের বিশাল জয় পেয়েছে পেশোয়ার।

সেইসঙ্গে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির দেখা পেলেন বাবর আজম। করাচিতে অনুষ্ঠিত ম্যাচে পুরো ২০ ওভার ব্যাট করে ৫২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন বাবর। ইনিংসের শেষ বলে জাহানদাদ খানের বলে অন-ড্রাইভ খেলেই ঝুঁকিপূর্ণ দ্বিতীয় রান নিতে গিয়ে ডাইভ দিয়ে শতক পূর্ণ করেন তিনি।

এটি বাবরের ক্যারিয়ারের ১২তম টি-টোয়েন্টি সেঞ্চুরি এবং ২০২৪ সালের ফেব্রুয়ারির পর প্রথম, যার মাধ্যমে ৭৮৩ দিনের অপেক্ষার অবসান হয়। পিএসএলে এটি বাবরের তৃতীয় সেঞ্চুরি এবং তিনটিই এসেছে পেশোয়ার জালমির হয়ে। এর মধ্যে দুটি শতকই করেছেন কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে।

তার ৫২ বলের ইনিংসটি ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে ৫৯ বলে ১২২ রান করার পথে দ্রুততম সেঞ্চুরি করেন তিনি।



করাচির এই ইনিংসে বাবরের ব্যাটিংয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল উইকেটের মাঝে দৌড়ে রান নেয়া। তিনি ৬টি চার ও ৪টি ছক্কা হাঁকান, আর বাকি ৫২ রান আসে সিঙ্গেল ও ডাবল থেকে। পুরো ইনিংসে তিনি খেলেছেন মাত্র একটি ডট বল। ম্যাচে বাবরের পাশাপাশি কুশল মেন্ডিস, মোহাম্মদ হারিস, ফারহান ইউসুফ ও অ্যারন হার্ডির ছোট ছোট ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৫৫ রান সংগ্রহ করে পেশোয়ার জালমি, যা পিএসএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে কোয়েটা মাত্র ১৩৭ রানে অলআউট হয়। ১১৮ রানের বিশাল জয় পায় পেশোয়ার।

এদিন, কুশ‍াল মেন্ডিসের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন বাবর। তাতে টি-টোয়েন্টিতে সর্বাধিক শতরানের জুটিতে অংশ নেওয়ার রেকর্ডেও বিরাট কোহলিকে স্পর্শ করেন তিনি।

টি-টোয়েন্টিতে সর্বাধিক ১০০+ রানের জুটি :

৪৭ - বিরাট কোহলি
৪৭ - বাবর আজম
৪৬ - ক্রিস গেইল
৪৫ - ডেভিড ওয়ার্নার
৪০ - ফাফ ডু প্লেসিস

এসকে/টিএ

মন্তব্য করুন