© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এএফসি চ্যাম্পিয়নস লিগরোনালদো-মানের নৈপুণ্যে সেমিফাইনালে আল নাসর

শেয়ার করুন:
রোনালদো-মানের নৈপুণ্যে সেমিফাইনালে আল নাসর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪০ এএম | ২০ এপ্রিল, ২০২৬
এএফসি চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আল নাসর। রবিবারের ম্যাচে তারা ৪-০ গোলের বড় ব্যবধানে আল ওয়াসলকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। ম্যাচের ১১তম মিনিটেই দলকে এগিয়ে দেন ক্রিস্তিয়ানো রোনালদো। এরপর খুব দ্রুতই ব্যবধান বাড়ান ইনিগো মার্টিনেজ। প্রথমার্ধের মধ্যেই তৃতীয় গোলটি করেন আবদুলেলাহ আল-আমরি।



দ্বিতীয় ও তৃতীয় গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জোয়াও ফেলিক্স, তার নিখুঁত অ্যাসিস্টেই গোলগুলো আসে। শেষদিকে ৮০তম মিনিটে জয়ের ব্যবধান আরো বড় করেন সাদিও মানে।
প্রতিপক্ষ গোলরক্ষক মোহাম্মদ আলীকে কাটিয়ে সহজেই বল জালে জড়িয়ে দেন তিনি। চলতি মৌসুমে এটি মানের ১৩তম গোল।

এই জয়ের ফলে আল নাসর এখন পশ্চিম অঞ্চলের ফাইনালে খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে আল আহলি দোহা অথবা আল হুসেইন এসসি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে।

এমআই/টিকে

মন্তব্য করুন