দ্বিতীয় ওয়ানডেতে ফিরছেন সৌম্য-মুস্তাফিজ
ছবি: সংগৃহীত
১০:৩৮ এএম | ২০ এপ্রিল, ২০২৬
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে গেছে বাংলাদেশ। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে আজ (সোমবার) সকাল ১১টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আলোচনা হচ্ছে সম্ভাব্য একাদশ নিয়ে।
নতুন বোর্ড ও নতুন সিলেকশন প্যানেলের প্রথম অ্যাসাইনমেন্ট উপলক্ষে আজকের ম্যাচে বাংলাদেশকে নামতে হবে নিজেদের সেরাটা নিয়ে। কেননা এটি সিরিজ বাঁচানোর ম্যাচ। ওপেনিংয়ে সাইফ হাসানকে নিয়েই নামছেন তানজিদ হাসান তামিম। এদিন তিনে ফিরছেন সৌম্য সরকার।

চারে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। এরপর লিটন দাস, তাওহীদ হৃদয় থাকছেন। গেল ম্যাচে ভালো করতে না পারা আফিফ বাদ পড়তে যাচ্ছেন এই ম্যাচে। পরে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন দৃঢ়তা বাড়াবেন ব্যাটিং-বোলিং দুই দিকেই। আফ্রিকার কন্ডিশনে হবে বিশ্বকাপ, একাদশে তাই অন্তত তিন পেসার থাকছেন।
এই তিনজন হতে যাচ্ছেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ। এছাড়া ইনজুরি কাটিয়ে ফিরছেন মুস্তাফিজুর রহমান। কন্ডিশন বিবেচনায় বাদ যাবেন নাহিদ রানা। এমনটাই হতে পারে বাংলাদেশের একাদশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
এমআই/টিকে