সান্তোসের হারে দুয়ো শুনলেন নেইমার, ম্যাচশেষে জড়ালেন বিতর্কে
ছবি: সংগৃহীত
১১:১৭ এএম | ২০ এপ্রিল, ২০২৬
রোববার (১৯ এপ্রিল) রাতে ব্রাজিলিয়ান সিরি আ'র ১২তম রাউন্ডে ভিলা বেলমিরোতে এগিয়ে গিয়েও স্বাগতিক সান্তোস ৩-২ গোলে ফ্লুমিনেন্সের কাছে হেরে গেছে। ম্যাচে সান্তোসের প্রথম গোলটি বানিয়ে দিলেও দলের হারের পর সমর্থকদের দুয়ো শুনে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে।
ঘরের মাঠে দুইবার এগিয়ে গিয়েও জয় হাতছাড়া করেছে সান্তোস। প্রথমার্ধের নবম মিনিটে নেইমারের বানিয়ে দেয়া বলে গোল করে পেইজিদের এগিয়ে দেন গ্যাব্রিয়েল বারবোসা। তবে ২৪ মিনিটে ফ্লুমিনেন্সকে সমতায় ফেরান জেফারসন সাভারিনো।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আলভারো বারিয়ালের গোলে আবারও এগিয়ে যায় সান্তোস। কিন্তু ৩ মিনিট পরেই রদ্রিগো কাস্তিয়ো সমতায় ফেরান সফরকারীদের। এরপর ৮৬ মিনিটে জন কেনেডির গোলে জয় নিশ্চিত হয় ফ্লুমিনেন্সের।
এই হারে ১২ ম্যাচের মাত্র ৩টিতে জেতা সান্তোস ১৩ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমে গেছে। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিনে ফ্লুমিনেন্স।
এবি/টিএ
এবি/টিএ