© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমন দিনও এল, আমাকে কান চুলকানোর ব্যাখ্যা দিতে হচ্ছে: নেইমার

শেয়ার করুন:
এমন দিনও এল, আমাকে কান চুলকানোর ব্যাখ্যা দিতে হচ্ছে: নেইমার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৪ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
আগের ম্যাচে ড্র, পরের ম্যাচে হার। ব্রাজিলের ফুটবলে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সান্তোসের। নিজেদের সবশেষ ম্যাচে ফ্লুমিনেন্সের কাছে ৩-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তবে হারের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে দলের তারকা নেইমারের একটি ভঙ্গি। ম্যাচ শেষে গ্যালারি থেকে ধেয়ে আসা দুয়োধ্বনির মুখে নেইমারকে কানে হাত দিয়ে থাকতে দেখা যায়, যা নিয়ে শুরু হয়েছে তোলপাড়।

ভিলা বেলমিরোতে ফ্লুমিনেন্সের ম্যাচে সান্তোস দুবার লিড নিলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। ম্যাচের শেষ দিকে জন কেনেডির নাটকীয় গোলে জয় ছিনিয়ে নেয় সাও পাওলোর ক্লাব ফ্লুমিনেন্স। এই হারের ফলে সান্তোস এখন অবনমন অঞ্চলের মাত্র এক পয়েন্ট উপরে অবস্থান করছে। শুধু ঘরোয়া লিগ নয়, কোপা সুদামেরিকানাতেও তাদের অবস্থা নববড়ে। ইকুয়েডরের দেপোর্তিভো কুয়েনকার কাছে হার এবং নিজেদের মাঠে রেকোলেটার সঙ্গে ড্র—সব মিলিয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে ক্লাবটি।



ম্যাচ শেষ হওয়ার বাঁশি বাজার সঙ্গে গ্যালারি জুড়ে দুয়োধ্বনি আর বিদ্রূপ শুরু হয়। ক্ষুব্ধ সমর্থকরা যখন দলকে ধুয়ে দিচ্ছিলেন, তখন সাবেক পিএসজি ও বার্সেলোনা তারকা নেইমারকে দেখা যায় কানে হাত দিয়ে টানেলের দিকে এগিয়ে যেতে। সমর্থকদের অভিযোগ, নেইমার তাদের প্রতিবাদকে অবজ্ঞা করতেই এই ভঙ্গি করেছেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
বিতর্ক যখন তুঙ্গে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন নেইমার। তবে তাঁর বক্তব্যে ছিল তীব্র ক্ষোভ ও বিদ্রূপের সুর। তিনি দাবি করেন, তিনি দর্শকদের অবজ্ঞা করেননি, বরং স্রেফ কান চুলকাচ্ছিলেন।

নেইমার বার্তায় লেখেন, ‘এমন দিনও দেখতে হলো যখন আমাকে কান চুলকানোর ব্যাখ্যা দিতে হচ্ছে! আপনারা সত্যি খুব বাড়াবাড়ি করছেন। এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। কোনো মানুষই এসব সহ্য করতে পারে না।’ নেইমার বিষয়টিকে স্রেফ একটি শারীরিক প্রক্রিয়া হিসেবে দাবি করলেও ক্ষুব্ধ ভক্তরা তা মানতে নারাজ। মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের বিতর্কই এখন সান্তোস আর নেইমারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

আইকে/টিএ

মন্তব্য করুন