হরমুজ নৌ অবরোধইরানগামী ২৭ জাহাজ ঘুরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র : সেন্টকম
ছবি: সংগৃহীত
১০:৩০ পিএম | ২০ এপ্রিল, ২০২৬
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালি ঘিরে আরোপিত নৌ অবরোধের পর থেকে এখন পর্যন্ত মোট ২৭টি জাহাজকে পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে অথবা ইরানের বন্দরে ফিরে যেতে বলা হয়েছে। খবর আলজাজিরার।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, গত ১৩ এপ্রিল থেকে এই অবরোধ কার্যকর হওয়ার পর কোনো জাহাজই অবরোধ ভেঙে এগোতে পারেনি।
এর আগে আনাদুলু এজেন্সির খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিলো ইরানের সব বন্দরগামী ও বন্দর থেকে বের হওয়া জাহাজের ওপর এই অবরোধ প্রয়োগ করা হবে।
তবে অ-ইরানি গন্তব্যে যাওয়া জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচল পুরোপুরি বন্ধ করা হয়নি।
মার্কিন কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে ইরানের সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের চাপ তৈরি হয়েছে এবং অবরোধ কার্যকরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
এসএন