© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী লরি শ্যাভেজ-ডেরেমা

শেয়ার করুন:
এবার পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী লরি শ্যাভেজ-ডেরেমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৩ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
অসদাচরণের অভিযোগ ও তদন্তের মুখে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্রমমন্ত্রী লরি শ্যাভেজ-ডেরেমা। স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) হোয়াইট হাউস তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

তরুণী নারী কর্মীদের সঙ্গে আচরণ নিয়ে অভিযোগসহ একাধিক কেলেঙ্কারির মধ্যেই তার এই বিদায় ঘটছে।

ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চুং সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শ্রমমন্ত্রী লরি শ্যাভেজ-ডেরেমা প্রশাসন ছেড়ে বেসরকারি খাতে যোগ দিচ্ছেন। মার্কিন শ্রমিকদের সুরক্ষা এবং সুষ্ঠু শ্রম আইন বাস্তবায়নে তিনি অসাধারণ কাজ করেছেন।

পদত্যাগের পর দেওয়া বিবৃতিতে শ্যাভেজ-ডিরেমার প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আমেরিকান শ্রমিকদের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে লোরি শ্যাভেজ-ডিরেমারের আগে মন্ত্রিসভার আরও দুই সদস্যকে প্রেসিডেন্ট বরখাস্ত করেছিলেন। এর আগে মার্চ মাসে অভিবাসন ব্যবস্থাপনা ও দপ্তরের কার্যক্রমে ব্যর্থতার অভিযোগে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং এপ্রিলের শুরুতে বিচার বিভাগ পরিচালনায় ব্যর্থতা ও এপস্টাইন ফাইলস হ্যান্ডেল করার অভিযোগে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

সূত্র: আল জাজিরা

এমআর/টিকে

মন্তব্য করুন