© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কূটনীতি হলো ‘রক্ত ছাড়া যুদ্ধ’: লেবাননের প্রেসিডেন্ট

শেয়ার করুন:
কূটনীতি হলো ‘রক্ত ছাড়া যুদ্ধ’: লেবাননের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৯ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
দক্ষিণ লেবাননের জেজ্জিন এলাকার সংসদ সদস্য ও মেয়রদের একটি প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট জোসেফ আউন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, তিনি সেখানে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্তের পক্ষে মত দেন। আউন বলেন, কূটনীতি হলো ‘রক্ত ছাড়া যুদ্ধ’।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, আলোচনা মানে কোনো কিছু ছেড়ে দেওয়া বা আত্মসমর্পণ নয়, বরং সমস্যার সমাধান করা।

এই সময়ে তিনি লেবাননের মানুষকে রাষ্ট্রের পাশে থাকার আহ্বান জানান।

আউন আরো বলেন, যেকোনো চুক্তিতে প্রধান অগ্রাধিকার হলো ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা, সেনা প্রত্যাহার এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করা।

টিজে/টিএ 

মন্তব্য করুন