© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য টাইগারদের দল ঘোষণা

শেয়ার করুন:
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য টাইগারদের দল ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৪ পিএম | ২১ এপ্রিল, ২০২৬
বিশাল চমক রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত এই স্কোয়াড প্রথম দুই টি-টোয়েন্টির জন্য কার্যকর হবে। ঘোষিত দলে নাম নেই শীর্ষস্থানীয় ৩ ফাস্ট বোলারের।

২৩ এপ্রিল তৃতীয় ও শেষ ওয়ানডের পর চট্টগ্রামেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৭ এপ্রিল প্রথম ও ২৯ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে। এই দুই ম্যাচের জন্যই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।



ঘোষিত স্কোয়াডে নেই মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তাদের অনুপস্থিতির সুবাদে প্রায় নতুন এক পেস বোলিং লাইনআপ দেখা যাবে এবার। স্কোয়াডে ডাকা হয়েছে আব্দুল গাফফার সাকলাইনকে। ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দেখিয়েছেন নজরকাড়া পারফরম্যান্স। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে দ্রুত রান তোলার জন্য খ্যাতি আছে তার।

স্কোয়াডে ডাকা হয়েছে আরেক পেসার রিপন মণ্ডলকেও। বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে ম্যাচ খেললেও মূল দল বা সিনিয়র দলে এখনও খেলা হয়নি তার।

লিটন দাসের নেতৃত্বাধীন স্কোয়াডে রয়েছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুর গাফফার সাকলাইন।

আইকে/টিএ

মন্তব্য করুন