সেঞ্চুরির কৃতিত্ব লিটনকে দিলেন শান্ত
ছবি: সংগৃহীত
০৯:২৯ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
নিউজিল্যান্ডের কাছে হেরে ঘরের মাঠের এই ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। ফলে শেষ ম্যাচটি হয়ে উঠে সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৫৫ রানে জিতেছে বাংলাদেশ। যেখানে সেঞ্চুরি হাঁকিয়ে বড় অবদান রেখেছেন নাজমুল হোসেন শান্ত।
এদিন শান্তর সঙ্গে চতুর্থ উইকেট ১৬০ রানের জুটি গড়েন লিটন দাস। শান্ত মনে করেন, অপর প্রান্তে লিটনের সাবলীল ব্যাটিং শান্তর কাজ সহজ করে দিয়েছে। ম্যাচ শেষে শান্ত বলেন, 'আমার মনে হয় লিটন যেভাবে খেলেছে দুর্দান্ত ছিল। সে এক প্রান্ত ধরে খেলেছে। আমি চেষ্টা করেছি রান বের করার। উইকেট রানের জন্য এত সহজ ছিল না। চেষ্টা করেছি দলের জন্য ভালো একটি জুটি গড়ার।'

পরে নিজের শতরান নিয়ে শান্ত বলছিলেন, 'তারা (নিউজিল্যান্ড) অনেক ভালো জায়গায় বল করেছে। আমি চেষ্টা করেছি বর্তমানে থাকার। আগের কথা নিয়ে অত বেশি ভাবিনি। চেষ্টা করেছি প্ল্যান কাজে লাগিয়ে যতটা ভালোভাবে খেলা যায়।'
'অনেক গরম এখানে। তবে এখানে কোনো অজুহাত দেওয়া যাবে না। এখন অনেকটাই ভালো।'-যোগ করেন তিনি।
এসকে/টিকে