সুদর্শন ভাঙলেন গেইলের রেকর্ড, অনন্য মাইলফলকে কোহলি
ছবি: সংগৃহীত
১০:৪৯ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এক ম্যাচে ইতিহাস রচনা করলেন গুজরাট টাইটান্সের ওপেনার সাই সুদর্শন। আজ (শুক্রবার) একই ম্যাচে অনন্য এক মাইলফলক ছুঁলেন বেঙ্গালুরু ব্যাটার বিরাট কোহলি।
সুদর্শনের এই আইপিএল শুরুটা ছিল সাদামাটা। ছয় ম্যাচে ছিল একটি হাফ সেঞ্চুরি। আজ বেঙ্গালুরুর বিপক্ষে ৫৮ বলে করলেন সেঞ্চুরি। এই ইনিংস খেলার সময় তিনি ২০০০ আইপিএল রানের মাইলফলকে পৌঁছান। নিজের ৪৭তম ইনিংসে এই কীর্তি গড়েছেন, পেছনে ফেলেছে আগের রেকর্ডধারী ক্রিস গেইলকে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনার ৪৮ ইনিংস খেলে দুই হাজারি ক্লাবে নাম লেখান।
বলের হিসাবে সুদর্শন ষষ্ঠ দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে দুই হাজার রান করলেন। ১৩৬১ বল খেলেছেন তিনি। ১১৯৩ বলে দুই হাজার রান করে সবার উপরে অভিষেক শর্মা। এদিকে কোহলি প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে ৮০০ বাউন্ডারির মালিক হয়েছেন। মিড অন দিয়ে কাগিসো রাবাদাকে চার মেরে এই মাইলফলক ছোঁন তিনি। একটা বাউন্ডারি লাগতো তার। ওই চার মেরে আরেকটি কীর্তি গড়লেন ভারতের ডানহাতি ব্যাটার।
এবি/টিএ