© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুকায়ো সাকাকে নিয়ে সুখবর দিলেন আর্সেনাল কোচ

শেয়ার করুন:
বুকায়ো সাকাকে নিয়ে সুখবর দিলেন আর্সেনাল কোচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৭ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
আর্সেনালের ইংলিশ তারকা বুকায়ো সাকাকে নিয়ে সুসংবাদ দিয়েছেন মিকেল আর্তেতা। চোট কাটিয়ে ওঠা এই রাইট উইঙ্গারকে পরের ম্যাচের স্কোয়াডে রাখবেন বলে জানিয়েছেন আর্সেনাল কোচ। শনিবার (২৫ এপ্রিল) ঘরের মাঠ এমিরেটস স্টেয়িামে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে আর্সেনাল।

অ্যাকিলিস টেন্ডনের চোটের কারণে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল সাকাকে। তবে এখন সেই ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি। দলের কোচ মিকেল আর্তেতাও মনে করছেন, ম্যাচ খেলার জন্য এখন সম্পূর্ণ ফিট রয়েছেন এই তারকা ফুটবলার।


আর্সেনালের জার্সিতে সর্বশেষ গত ২২ মার্চ মাঠে নেমেছিলেন বুকায়ো সাকা। ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগ কাপের ফাইনালে ২-০ গোলে হারের সেই ম্যাচে পুরো ৯০ মিনিট খেললেও, এরপরই চোটে পড়েন তিনি।

সম্প্রতি সিটির কাছে লিগের শীর্ষস্থান হারিয়ে আর্সেনালের শিরোপা স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। ২০০৪ সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগ জয়ের যে আশা তারা দেখছিল, তা এখন কিছুটা অনিশ্চয়তার মুখে। এমন গুরুত্বপূর্ণ সময়ে সাকার দলে ফেরাটা আর্সেনালের জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর।

এ পর্যন্ত ৩৩ ম্যাচে ২১টি জয় ও ৭টি ড্র নিয়ে ৭০ পয়েন্ট অর্জন করে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে আর্সেনাল। দুই দলের গোল ব্যবধানই ৩৭ হলেও, গোলসংখ্যায় এগিয়ে সিটি- তারা করেছে ৬৬টি গোল, যেখানে আর্সেনালের গোল ৬৩টি।

এমআর/টিএ 

মন্তব্য করুন