জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ
ছবি: সংগৃহীত
০৩:৪৭ এএম | ২৫ এপ্রিল, ২০২৬
সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন থাকা কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তির পরীক্ষা আজ শনিবার একযোগে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে আবেদন করেছেন চার লাখ ৫৩ হাজার ১৪৮ জন।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ।
এবার সারা দেশে ১৩৮টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হবে। এমসিকিউ পদ্ধতির এই পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে। মেধাক্রম অনুযায়ী ৮৮০টি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণিতে ৩১ বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
উপাচার্য জানান, দেশের ৮৮০টি কলেজে আসন রয়েছে চার লাখ ৫২ হাজার ৮৭৫টি। এর মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে আসন রয়েছে দুই লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে আসন রয়েছে এক লাখ ৮২ হাজার ৩৫৫টি।
সরকারি কলেজে আবেদন জমা পড়েছে তিন লাখ ৯৪ হাজারের বেশি। আর বেসরকারি কলেজে আবেদন জমা পড়েছে ৫৮ হাজার ৯১৯টি।
আইকে/টিএ